নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তরুন নেতৃত্বে বাধা সৃষ্টি করতেই মিথ্যা মামলা : আশা

আবুল কাউছার আশা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা।  সোমবার (২৭ আগষ্ট) এক বিবৃতিতে এ নিন্দা জ্ঞাপন করেন সেই সাথে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, তরুন নেতৃত্বে বাধা সৃষ্টি করার জন্যই সরকার কর্তৃক প্রশাসন দ্বারা মিথ্যা দিয়ে হয়রানী করার চেষ্টা করা হচ্ছে। জাতির এই ক্লান্তিলগ্নে অধিকার আদায়ের জন্য লড়াই যাতে করে রাজপথে নামতে না পারে সেই জন্যই এই অবৈধ কর্মকান্ডে লিপ্ত হয়েছে। এবাবে মিথ্যা মামলা দিয়ে কখনই মানুষের অধিকার থেকে বঞ্চিত রাখা যাবে না। এহন আচরনের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অনতিবিলম্বে নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাছি।

About the author

SOFT PRO IT