রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঢালাই মেশিন বন্ধ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

বিদ্যুৎস্পৃষ্ট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ঢালাই মেশিন বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাজু গাজী নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউপির কামশাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু গাজী বরিশালের ভান্ডারিয়া থানাধীন নথভেল্লা এলাকার খোকন গাজীর ছেলে।

নিহতের শ্বশুর ছানাউল্লাহ ব্যাপারী জানান, শনিবার বিকেলে রাজমিস্ত্রি রাজু গাজী স্থানীয় তারেক মোল্লার বাড়ির ঢালাইয়ের কাজে ব্যবহৃত মেশিন বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

About the author

SOFT PRO IT