রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঢাবি ছাত্র হত্যাকারীদের বিচারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ঢাবি রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র পারভেজ আহম্মেদ জয়ের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার বড়ালু এলাকায় এ মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করে ।

এসময় ইছাখালীর ৩ রাস্তার মোড়ে রাস্তায় বসে এ অবরোধ কর্মসূচী পালন করে এলাকাবাসী। রাস্তা অবরোধ করায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, অ্যাড. সামাদ মোল্লা, সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন, নাজমুল খন্দকার, হাজ্বী জামান ব্যাপারী, শাহজাহান, তানভীর, তন্ময়, হালেমা প্রমূখ। বিক্ষোভ মিছিলে এলাকার শত শত নারী-পুরুষ অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট বিজ্ঞানের ২ বর্ষের ছাত্র পারভেজ আহম্মেদ জয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।  পারভেজ আহাম্মেদ জয় হত্যাকারীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়ার দাবী জানান এলাকাবাসী।

এর আগে, গত ২২ জানুয়ারী সোমবার দুপুরে বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদী থেকে পারভেজ আহাম্মেদ জয়ের লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডের ঘটনায় জাহাঙ্গীর, সোহাগ, শারমিন নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকারীরা হত্যাকান্ডের কথা স্বীকার করেন। হত্যাকান্ডের সাথে জড়িত কবির, আলী, শাহীন, মানিক নামে আরো চারজন পলাতক রয়েছে।

About the author

SOFT PRO IT