নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নারায়ণগঞ্জের মনিরুল ইসলাম

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নারায়ণগঞ্জের মনিরুল ইসলাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ার গৌরব অর্জন করেছেন। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা রেঞ্জ এর সম্মেলন কক্ষে ২০১৯ সালের নভেম্বর মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান। উক্ত সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম।

মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা সহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে এসপি মোহাম্মদ মনিরুল ইসলামকে ২০১৯ সালের নভেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়।

উক্ত অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলামের হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান ও জিহাদুল কবির সহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারবৃন্দ।

About the author

SOFT PRO IT