বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ট ওসি সোনারগাঁ থানার মনিরুজ্জামান

ঢাকা রেঞ্জের শ্রেষ্ট ওসি মনিরুজ্জামান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা রেঞ্জের শ্রেষ্ট ওসি হিসেবে মনোনীত হয়েছেন সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান। আইন শৃঙ্খলা ও জনগনের নিরাপত্তা রক্ষাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষনা করা হয়েছে। শ্রেষ্ট ওসি মনোনীত হওয়ায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মানতা প্রদান ও পুরষ্কৃত করা হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়। যিনি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মো. আবু কালাম সিদ্দিকম অতিরিক্ত ডিআইজি(অপ্স এন্ড ইন্টি:) মো. আসাদুজ্জামান, বিপিএম(বার) ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)।

About the author

SOFT PRO IT