সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ড্রাম ভর্তি ১৬০০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার যুবক

ড্রাম ভর্তি ১৬০০ লিটার চোরাই তেলসহ গ্রেফতার যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮টি ড্রাম ভর্তি ১ হাজার ৬ শত লিটার চোরাই ডিজেল তেল সহ চোরাই চক্রের সক্রিয় সদস্য মো. আরাফাত হোসাইন বাবলু (৩৩) কে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে ১৬ জুন বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই তেল চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. আরাফাত হোসাইন বাবলু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার মৃত আ: জাব্বার এর ছেলে।

১৬ই জুন বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি (সহকারী পরিচালক) বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. আরাফাত হোসাইন বাবলু সে চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল ডিজেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছিল। এই সকল তেল চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT