জাতীয় নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ডিআরইউ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী না.গঞ্জের রুবেল

ডিআরইউ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী নারায়ণগঞ্জের রুবেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জের মাইদুল রহমান রুবেল। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। ১৬৩৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৩২৯ জন।

নির্বাচনে মাইদুল রহমান রুবেল ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবদুল হাই তুহিন পেয়েছেন ৫৬৮ ভোট। জয়ের প্রতিক্রিয়ায় মাইদুল রহমান রুবেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পেশাদার সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরটিভির সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক। তাঁর শিশুতোষ একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

এই নির্বাচনে আগামী এক বছরের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজ চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন- মনজুরুল আহসান বুলবুল, এমএ আজিজ, এম শাজাহান মিয়া এবং আবু তাহের।

About the author

SOFT PRO IT