নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ডাকাতি মামলার পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

ডাকাতি মামলার পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত মো. রিহান (২৪) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। ২২শে জানুয়ারি শনিবার রাতে বন্দর থানাধীন ঘারমোড়া মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বন্দর থানাধীন আলীনগর এলাকার বাসিন্দা মো. শরীফ এর ছেলে।

২৩ই জানুয়ারি রবিবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. রিহান সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গত বছরের ২৯ জুলাই উল্লিখিত আসামীসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা পরষ্পর যোগসাজশে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে বন্দর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়, যার নং- ৩৬, তারিখ ২৯/০৭/২০২১ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড। গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার অন্যতম একজন এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে উল্লিখিত আসামী গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ২২শে জানুয়ারি শনিবার রাতে বন্দর থানাধীন ঘারমোড়া মদনগঞ্জ এলাকা হতে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT