সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

ডাকাতির প্রস্তুতিকালে সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অন্যতম শীর্ষ ডাকাত বাবুল হোসেন (সেন্টু) কে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। আজ ২৩ই জুন বুধবার উপজেলার দড়িকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সেন্টু উপজেলার লালপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। এদিকে সেন্টু ডাকাতকে গ্রেফতার করার খবর পেয়ে স্থানীয় জনগণ তাকে গণপিটুনি দেয় তার ব্যবহৃত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে দড়িকান্দি এলাকা সহ বিভিন্ন এলাকায় সড়কে গাছ ফেলে রেখে রাস্তা অবরোধ করে যাত্রীদের টাকা পয়সা মালামাল লুটে নেয়। তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ ১৫ মামলা রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 June 2021

ডাকাতির প্রস্তুতিকালে সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত গ্রেফতার

www.narayanganjbarta24.com