ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার মাসদাইর এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, সকাল পৌনে ১০টায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় ঢাকাগামী ডেমু ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। ওই ব্যক্তি রেললাইন ধরে হাঁটছিলেন। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 January 2020

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

www.narayanganjbarta24.com