নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ট্রাফিক সপ্তাহের শেষ দিন আজ

না.গঞ্জের বিভিন্ন পয়েন্টে পালিত হচ্ছে ট্রাফি সপ্তাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ট্রাফিক সপ্তাহের শেষ দিনে সড়কে শৃঙ্খলা ফেরাতে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে তৎপর রয়েছে পুলিশ। ট্রাফিক সদস্য ছাড়াও স্কাউট দল এ কর্মসূচিতে অংশ নিয়ে চেক করছে যানবাহনের কাগজ পত্র ও ড্রাইভিং লাইসেন্স।

কাগজপত্র না থাকলে মামলা ও জরিমানার পাশাপাশি যানবাহনের চালক ও পথচারীদের উদ্দেশে প্রচার করা হচ্ছে সচেতনতামূলক বার্তা।

উল্লেখ্য, ট্রাফিক সপ্তাহের ৯ দিনে জেলায় বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে ৩ হাজার ৬৭৭টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ৭৫টি ও চালকদের বিরুদ্ধে ১ হাজার ৫০২টি মামলা।

About the author

SOFT PRO IT