রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ট্রাক থামিয়ে চাঁদা আদায়, র‌্যাবের হাতে ১০ মামলার আসামী গ্রেফতার

ট্রাক থামিয়ে চাঁদা আদায়, র‌্যাবের হাতে ১০ মামলার আসামী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রুপগঞ্জে মো.মাসুদ পারভেজ ভুঁইয়া নামে এক চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। গোপন সংবাদের ভিত্তিতে ৭ই মে শুক্রবার রাত ৮ টায় রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া সোনালী রোডস্থ শবনম ভেজিটেবলস অয়েল মিলের কার্টুন কারখানার গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে প্রায় ১০ মামলার আসামী ওই চাঁদাবাজ যুবককে গ্রেফতার করা হয়। এ সময় চাঁদাবাজির নগদ ১ লক্ষ ৬ হাজার ৩৫ টাকা জব্দ করে র‌্যাব।

৮ই মে শনিবার দুুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক প্রেরিত সংবাদ বার্তায় জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া এলাকায় রাস্তায় চলাচলরত ট্রাক চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ট্রাক প্রতি দৈনিক ৫০ টাকা থেকে ১শত টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো। কয়েকজন ভুক্তভোগী ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে ৭ই মে শুক্রবার রাত ৮টায় ঘটিকায় রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ১ লক্ষ ৬ হাজার ৩৫ টাকা উদ্ধার সহ চাঁদাবাজ মো. মাসুদ পারভেজ ভ‚ঁইয়াকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাবের ওই কর্মকর্তার আরো জানান, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া এলাকায় রাস্তা দিয়ে চলাচলরত ট্রাক চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত উল্লিখিত আসামী মো. মাসুদ পারভেজ ভুঁইয়াকে ইত:পূর্বে চাঁদাবাজির দায়ে একই স্থান হতে ৭ বার র‌্যাবের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধ সংঘটনে জড়িত থাকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় প্রায় ১০টি মামলা রয়েছে বলে জানা যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 May 2021

ট্রাক থামিয়ে চাঁদা আদায়, র‌্যাবের হাতে ১০ মামলার আসামী গ্রেফতার

www.narayanganjbarta24.com