রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রূপগঞ্জে টমটম চালক নিহত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রূপগঞ্জে টমটম চালক নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ড্রাম ট্রাক চাপায় মশিউর রহমান (৪৫) নামের এক টমটম চালক নিহত হয়েছেন। ১৮ ডিসেম্বর রবিবার বেলা ১১টার দিকে উপজেলার নলপাথর কুশাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি টমটম উপজেলার ভুলতার দিকে যাওয়ার সময় কুশাবো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এসময় টমটম চালক মশিউর রহমান ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওমর ফারুক জানান, কাঞ্চন ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT