নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ট্যাক্স বাড়ানো হয়নি, মানুষ আরামসে ট্যাক্স দিচ্ছে : আইভী

ট্যাক্স বাড়ানো হয়নি, মানুষ আরামসে ট্যাক্স দিচ্ছে : আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কোনো ট্যাক্স বাড়ানো হয়নি। সিটি করপোরেশনে কোনো হয়রানি নেই। আমি যদি ট্যাক্স বাড়াতাম তাহলে তো ৫ বছরে মানুষ এটার কথা বলতো। এসব বলে মানুষকে বোকা বানানো যাবে না। যেটা ট্যাক্স সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে কারও কষ্ট হচ্ছে না। হঠাৎ উনি (তৈমূর আলম খন্দকার) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন। ২৯ই ডিসেম্বর বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের পাঠানটুলী এলাকায় প্রচারণায় অংশ নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এসব নিয়ে এখন কথা বলার সময় না, পরে এক সময় বলবো। এখন তো প্রচারণা করতে এসেছি, আমার সময় নষ্ট হচ্ছে।

সেলিনা হায়াৎ আইভী বিকালে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডে যখন নির্বাচনী প্রচারণায় আসেন তখন নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান।

About the author

SOFT PRO IT