নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ৮ আগষ্ট নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়শেন কার্যকরী কমিটি ২০১৮-২০১৯ এর জন্য অনুষ্ঠিতব্য নির্বাচনের চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো.নুরুল হুদা, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ মানিক মিয়া ও অ্যাডভোকেট মো. মোহসীন শেখ ১৭ টি পদে ১৭ জন চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে কার্যকরী কমিটি ২০১৮-২০১৯ এর জন্য সভাপতি হিসেবে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো.সুলতান উদ্দিন নান্নু, সহ-সভাপতি অ্যাডভোকেট ফাতেমা মাসুদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.নবী হোসেন, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.জাহিদুর রহমান, ট্রেজারার অ্যাডভোকেট একেএম মাসুদ কবীর খোকন, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট শম্ভুনাথ সাহা সৈকতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে অ্যাডভোকেট ওয়াসীম কাজী, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, অ্যাডভোকেট এইচএম মাহবুবুল হক, অ্যাডভোকেট মো.নাছির উদ্দিন, অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র সাহা, অ্যাডভোকেট মো.জুবের আলম জীবন, অ্যাডভোকেট মো.রাসেল প্রধানের মনোনয়নপত্র বৈধ করেন।
সভায় উপস্থিত ছিলেন, ট্যাক্সেস বার এসোসিয়েশনের উপদেষ্টা অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট রকিবুল হাসান শিমুল, অ্যাডভোকেট মশিউর রহমান শাহীন, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট নবী হোসেন, অ্যাডভোকেট কুলসুম, আইনজীবী সমিতির সভাপতি আজিজ আল মামুন, ট্রেজারার অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম, অ্যাডভোকেট আশরাফুল আলম সিরাজী।

এদিকে চূড়ান্ত বৈধ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম ভূইয়া।

About the author

SOFT PRO IT