সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ট্যাংকলরির চাকা বিস্ফোরণে স্বামী নিহত, স্ত্রী আহত

শেরপুরে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) :  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির চাকা বিস্ফোরণের (চাকা ফেটে) পর রিঙের আঘাতে জসিম উদ্দিন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় তার স্ত্রী জুবাইদা আক্তার (২৩) আহত হয়েছেন। ১লা জানুয়ারি রবিবার দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী এ ঘটনায় আহত হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গৃহকর্তা জসিম উদ্দিন মারা যান। বর্তমানে তার স্ত্রী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে শিমরাইল এলাকায় ফজলুল হক পেট্রল পাম্পের সামনে দিয়ে স্বামী-স্ত্রী হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি তৈলবাহী ট্যাংকলরির চাকা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জসিম ও তার স্ত্রী জুবাইদা আহত হন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, রবিবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা গেছেন। তার স্ত্রী চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

About the author

SOFT PRO IT