নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

টিম খোরশেদ এর ১ দিনে ২ দাফন, অক্সিজেন সার্পোট অব্যাহত

টিম খোরশেদ এর ১ দিনে ২ দাফন, অক্সিজেন সার্পোট অব্যাহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ ১২ এপ্রিল সোমবার সকাল দিকে দেওভোগ বাংলা বাজার নিবাসী প্রবীণ শিক্ষক মরহুম কামরুজ্জামান স্যারের স্ত্রী সুলতানা জামান (৭০) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে আইসোলেটেড ছিলেন। তার অবস্থার অবনতি হলে তার পরিবারের নিকটজন নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হাফিজ আহম্মদের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ টিমের ফ্রী এম্বুলেন্স সাপোর্ট দিয়ে তাকে আজ দুপুর ১ টায় খানপুর হাসপাতালে ভর্তি করেছেন। এটা ছিল টিম খোরশেদের ৯৪ তম ফ্রী এম্বুলেন্স সাপোর্ট। তত্ত্বাবধানে ছিলেন টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবক আনোয়ার হোসেন ও হাফেজ রিয়াদ।

আজ ১২ এপ্রিল সোমবার পুরান ঢাকার স্বামীবাগ নিবাসী কায়সার বেগম করোনা আক্রান্ত হয়ে ফেমাস স্পেশালাইজসড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইন্তকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা আজ সকাল সাড়ে ১০টায় কবর খনন সম্পূর্ণ করে জানাজা শেষে স্বামীবাগ এলাকার পঞ্চায়েত কবরাস্তানে ১৭৫ তম করোনা পজিটিভ দাফন সম্পূর্ণ করেছেন। জানাজা পড়ান টিম খোরশেদ এর  হাফেজ শিব্বির আহম্মেদ। করোনা মৃতদেহ দাফন হবে জেনে কবর খননের লেবার পাওয়া না যাওয়ায় এলাকা দুইজন ব্যাক্তিকে নিয়ে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরাই আজ রাজধানীর বুকে কবর খনন করে। মরহুমা কায়সার বেগম নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মফিজুর ইসলামের মামী শাশুড়ী।

একই দিনে ফরিদপুর নিবাসী বসুন্ধরা লজিষ্টিক এর ইনল্যান্ড কার্গোর মাষ্টার হাবিবুর রহমান করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে  ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা আজ দুপুর ২টায় মরহুমের গোসল ও জানাজা  সম্পূর্ণ করে দাফনের জন্য ফরিদপুরে প্রেরন করেছেন। জানাজা পড়ান টিম খোরশেদ এর হাফেজ শিব্বির আহম্মেদ। এটা ছিল টিম খোরশেদের ১৭৬ তম করোনা পজিটিভের দাফন। আজ টিমে ছিলেন রানা মুজিব, আমোয়ার মাহমুদ বকুল, হাফেজ শিব্বির, হাফেজ রিয়াদ, আনোয়ার হোসেন ও মো. শহীদ। প্রতিদিন ৮ থেকে ১০ টি ফ্রি অক্সিজেন সার্পোট চলমান রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 April 2021

টিম খোরশেদ এর ১ দিনে ২ দাফন, অক্সিজেন সার্পোট অব্যাহত

www.narayanganjbarta24.com