বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

টিভির জ্যাক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জের বন্দরে টিভির জ্যাক লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিয়ার মোহাম্মদ (৫৫) নামে এক দিনমজুর বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে। ২৭ জুন সোমবার বেলা দেড়টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধব পাশা এলাকার ওহাব আলী মিয়ার ভাড়াটিয়া বাড়িতে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত পিয়ার মোহাম্মদ একই এলাকার মৃত মুনছুর আলী মিয়ার ছেলে ও ৪ সন্তানের জনক বলে

এলাকাবাসী সূত্রে জানা গেছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার উপ পরিদর্শক মফিজুল ইসলাম ও মদনগঞ্জ ফাঁড়ী উপপরিদর্শক আব্দুর রহমানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানায়, দিনমজুর পিয়ার মোহাম্মদ সোমবার দুপুরে তার ভাড়াকৃত ঘরে টিভি দেখার জন্য জ্যাক লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরীরে বিভিন্ন স্থানে পুড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে জানিয়েছে, দুর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে বন্দর থানা ও মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT