নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

টিকা নিলেন পারভীন ওসমান, আজমেরী ওসমান ও পুত্রবধূ জয়া

টিকা নিলেন পারভীন ওসমান, আজমেরী ওসমান ও পুত্রবধূ জয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রির্পোটার) : করোনা টিকা গ্রহন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান, ছেলে আজমেরী ওসমান ও পুত্রবধূ সাবরিনা ওসমান জয়া। সোমবার (১লা মার্চ) দুপুরে খানপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে এসে তারা করোনা টিকা গ্রহন করেন।

টিকা গ্রহন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা জানিয়ে পারভীন ওসমান বলেন, আজ করোনার টিকা গ্রহন করতে পেরে ভালো লাগলো। সকলের প্রতি আমার আহ্বান, টিকা গ্রহন করুন। গুজবে কান দিবেন না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কারনে দেশ অনেক এগিয়ে। টিকার ক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে আছি। আপনারা তার জন্য দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসামন স্মৃতি দুস্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরকিুল ইসলাম লিমন,  খানপুর মেট্রোহল পরিবহন শ্রমিক কমিটির সভাপতি মো. মামুন খান, নাছির, মনির, সনেট প্রমুখ।

About the author

SOFT PRO IT