নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

টাঙ্গাইল মডেল স্কুলের শুভ উদ্বোধন করেছেন সালমা ওসমান লিপি

টাঙ্গাইল মডেল স্কুলের শুভ উদ্বোধন করেছেন সালমা ওসমান লিপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দরে এই প্রথম টাঙ্গাইল মডেল স্কুলের শুভ উদ্বোধন। ১লা নভেম্বর শুক্রবার বিকালে বন্দর আমিন আবাসীক এলাকায় টাঙ্গাইল মডেল স্কুলের শুভ উদ্বোধন করেন। বন্দর প্রেসক্লাবের সভাপতি ও টাঙ্গাইল মডেল স্কুলের চেয়ারম্যান মেবারক হোসেন খান কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এর সহধর্মিনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরশনের সাবেক প্যানেল মেয়র, মহিলা কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি, বন্দর থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা হোসেন শান্তা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক, ডিবিসি টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক রাজু আহমেদ।

টাঙ্গাইল মডেল স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি কবির হোসেন, বন্দর থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এড: পিন্টু খান, নারায়ণগঞ্জ মহানগর শ্রমীকলীগের সহ-সভাপতি আলী হোসেন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, গিয়াস উদ্দিন ভেন্ডার, শরিফ হোসেন চিশ্তী, জুম্মান, সাজাহান, লুৎফর রহমান, মাছুমসহ টাঙ্গাইল মডেল স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীবৃন্দ।

About the author

SOFT PRO IT