জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জ্বালানি তেলের নতুন দাম : ডিজেল ১১৪, অকটেন ১৩৫ টাকা

জ্বালানি তেলের নতুন দাম : ডিজেল ১১৪, অকটেন ১৩৫ টাকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ৫ আগস্ট শুক্রবার রাত ১২টা থেকেই কার্যকর হলো নতুন এই দাম। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন নির্ধারিত মূলে দেখা গেছে ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে। এখন ১ লিটার ডিজেল ও কেরোসিন কিনতে লাগবে ১১৪ টাকা। অকটেন কিনতে লিটারে দিতে হবে ১৩৫ টাকা। আর প্রতি লিটার পেট্রলের দাম ১৩০ টাকা।

দাম বাড়ার কারণ ব্যাখ্যায় জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিগত ৬ মাসে (ফেব্রুয়ারি থেকে জুলাই ২০২২ পর্যন্ত) জ্বালানি তেল বিক্রিতে ৮ হাজার ১৪ কোটি টাকার বেশি লোকসান দিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে যৌক্তিক মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছে।

এর আগে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে।

এর আগে গত বছরের ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা করে সরকার। তবে অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত ছিল। তার আগে এই দুই জ্বালানি তেলের দাম ছিল লিটারে ৬৫ টাকা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 August 2022

জ্বালানি তেলের নতুন দাম : ডিজেল ১১৪, অকটেন ১৩৫ টাকা

www.narayanganjbarta24.com