রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা শ্রমিকদলের দাবী, আমির হোসেন রূপগঞ্জ থানা শ্রমিক দলের কেউ নয়

জেলা শ্রমিকদলের দাবী, আমির হোসেন রূপগঞ্জ থানা শ্রমিক দলের কেউ নয়
Written by SOFT PRO IT

নারায়ণষগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : গত শুক্রবার একটি অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির এর নামে রূপগঞ্জ থানা শ্রমিকদলের পরিচয় দিয়ে একাত্বতা প্রকাশ করে। যাহা ফেইস বুক অনলাইন নিউজ এ প্রচার করা হয়। উক্ত সাংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারাঁ জানায় উক্ত সংবাদে তথ্য বিভ্রান্ত রয়েছে, সাংবাদিকদের ভুল তথ্য দেয়া হয়েছে, তাই উল্লেখিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। তাঁরা জানায়, কমিটির আহ্বায়ক হাজী মোঃ নাছির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মন্টু মেম্বার, মুজিবুর রহমান, জসিম উদ্দিন রবি মেম্বার, মোঃ আলী সদস্য সচিব, মিরাজুল হাসান (মেরাজ মোল্লা)।

বিবৃতিতে তাঁরা দাবী করে বলেন, গত পহেলা বৈশাখের এর সপ্তাহ পূর্বে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি উক্ত কমিটির অনুমোদন দেন। কিন্তু প্রতারক ও যার বিরুদ্ধে বাসে পকেট মারার অভিযোগ রয়েছে সে নিজেই রূপগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি দাবী করছেন। যাহার কোন যুক্তকতা নেই।

আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে রূপগঞ্জ থানা শ্রমিক থানা শ্রমিক দলের সাথে কোন সম্পর্ক নেই। এরপর যদি সে আমির হোসেন এই ধরনের বিপত্তি ঘটায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 October 2017

জেলা শ্রমিকদলের দাবী, আমির হোসেন রূপগঞ্জ থানা শ্রমিক দলের কেউ নয়

www.narayanganjbarta24.com