বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতার সুস্থতা কামনায় দোয়া

জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা'র সুস্থতা কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা মো. শামসুদ্দিন খানের দ্রুত সুস্থতা কামনায় যুবলীগ নেতা আকিব হাসান রাজুর উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ই ফেব্রুয়ারি সোমবার বাদ মাগরিব বন্দর জামাই পাড়া জামে মসজিদ ও লেজারার্স আবাসিক এলাকা জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

শামসুদ্দিন খানের সুস্থতা কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন, তারেক আলম অনিক, ইমরানুর রহমান অনিক, মো. কাজল, মো. অভি, সাফায়েত শুভ, রাজিব, মাসুদ, জয় প্রমুখ।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা ধানমন্ডি জেনেরাল এন্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন শামসুদ্দিন খানের কনিষ্ঠ পুত্র জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

About the author

SOFT PRO IT