নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

জেলা বিএনপির সেক্রেটারী মামুন ও শাহেদ গ্রেফতার

জেলা বিএনপির সেক্রেটারী মামুন ও শাহেদ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ সহ ২জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার ১০ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় সোনারগাঁ উপজেলার শেখ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে ও ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয় ।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে সাড়ে ১১ টায় সোনারগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে, তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন।

অপরদিকে মহানগর ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাব তদন্ত কেন্দ্র’র ইনচার্জ মো. সেলিম মিয়া।

About the author

SOFT PRO IT