নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা তাঁতী দলের নেতার মায়ের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

জেলা তাঁতী দলের নেতার মায়ের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের মা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি ৬ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এক শোকবার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আল্লাহর দরবারে দোয়া করেন, যাতে পরিবারটি এই মাতৃহারা শোক সয়ে উঠতে পারেন।

মরহুমার নামাজে জানাজা বাদ মাগরিব ইসদাইর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

About the author

SOFT PRO IT