জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলার মধ্যে চলবে বাস, বন্ধ থাকবে লঞ্চ-ট্রেন

জেলার মধ্যে চলবে বাস, বন্ধ থাকবে লঞ্চ-ট্রেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মধ্যে আগামী ৬ই মে থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে। তবে দূর পাল্লার বাস (আন্ত:জেলা বাস) বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ট্রেন ও লঞ্চ। ৩ই মে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।

চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে (মন্ত্রিসভা বৈঠকে) সিদ্ধান্ত হয়েছে লকডাউন যেটা আছে সেটা আগামী ১৬ই মে পর্যন্ত এভাবেই কন্টিনিউ করবে। ৬ই মে থেকে গণপরিবহন জেলার মধ্যে চলাচল করতে পারবে। আন্ত:জেলা বাস চলাচল করতে পারবে না। ঢাকার বাস ঢাকার মধ্যে চলাচল করবে। এছাড়া লঞ্চ ও ট্রেন বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, গণপরিবহন মালিকরা আমাদের কথা দিয়েছেন, কোনভাবেই গণপরিবহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা হবে না। লঙ্ঘন করা হলে বন্ধ করে দেয়া হবে। সেই নির্দেশনাও দেয়া আছে। সেটা আমরা দেখব।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 May 2021

জেলার মধ্যে চলবে বাস, বন্ধ থাকবে লঞ্চ-ট্রেন

www.narayanganjbarta24.com