নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলগেট থেকে গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশা

জেলগেট থেকে গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারের গেট থেকে গ্রেফতার হয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা। বৃহস্পতিবার (৫ জুলাই) বেলা ১ টায় বিস্ফোরক মামলায় আদালত থেকে জামিনে বের হওয়ার সময় মামলায় তাকে পুনরায় গ্রেফতার করেন সদরথানা পুলিশ। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা জানাযায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জুন শনিবার বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল থেকে তাকে গ্রেফতার করেন সদরথানা পুলিশ। এ বিষয়  সদর মডেল থানায় একটি বিস্ফোর মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়। বৃহস্পতিবার (৫ জুলাই) জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার সময় পুনরায় তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

About the author

SOFT PRO IT