র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার ১২ জুয়াড়ি

জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার ১২ জুয়াড়ি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ই জুলাই সোমবার রাত ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিন রসুলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে জুয়াড়িদের গ্রেফতার করা হয়। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ ১৫ হাজার ৮ শত ৯৫ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো : মো. জহুরুল ইসলাম (৩৮), মো. হৃদয় শেখ (২১), আখের আলী (৩৫), মো. সুকুর আলী (২২), উদ্দিন (১৮), মো. তকবির (১৮), মো. রাজিব (২২), ওয়ারিশ মিয়া (২৮), মো.ইউসুফ (২৫), মো. সবুজ গাজী (৩৫), আতাউর রহমান (১৮) ও মো. সোহেল (২৭)।

আজ ২৭ই জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন দক্ষিন রসুলবাগ এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর বলে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়।  নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 July 2021

জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার ১২ জুয়াড়ি

www.narayanganjbarta24.com