রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জীবন যাবে তাও কেন্দ্রে এক বিন্দুও ছাড় দেব না : এড. তৈমূর

জীবন যাবে তাও কেন্দ্রে এক বিন্দুও ছাড় দেব না : এড. তৈমূর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, এদেশ থেকে ব্যাংক লুটেরা, ভোটাধিকার লুটেরা ও অনির্বাচিত সরকারকে সরাতে জনগনের মুক্তির জন্য বেগম খালেদা জিয়া মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এবারের নির্বাচন শুধু নির্বাচন নয় এটি অধিকার প্রতিষ্ঠার লড়াই। এ লড়াইয়ে জানমাল বাজি রেখে যে কোন কিছুর বিনিময়ে জয়ী হয়ে হবে এবং জনগনের অধিকার ফিরিয়ে আনতে হবে। এ জন্য আপনারা ভয় পাবেন না, বিএনপির নেতাকর্মীরা বুলেট বোমা উপেক্ষা করে কেন্দ্র পাহারা দেবে, আপনাদের পাহারা দেবে।

তিনি আরো বলেন, এই নির্বাচন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন, দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন এ থেকে কোন ভাবেই কেউ আমাদের দূরে রাখতে পারবেনা। সকল শ্রেণী পেশার মানুষ, সাধারণ ভোটারদের নিয়ে আমরা এগিয়ে যাবো।

২৩ নভেম্বর শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত রুপগঞ্জের তারাবো পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে শুরু করে রুপসী হয়ে ৯ নং ওয়ার্ড পর্যন্ত প্রায় ৩০টি স্থানে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রতিটি উঠান বৈঠকেই দলের ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তৈমুর দলের নেতাকর্মী ও সাধারণ মানুষদের নিয়ে বলেন, আমরা আপনাদের পাশে থাকবো আপনারা ভোটাররা আমাদের সাথে থাকবেন তো। এসময় সকল ভোটাররা হাত তুলে শপথ করেন দেশের গণতন্ত্র ফেরাতে তারা তাদের ভোট প্রয়োগ করতে সকল বাঁধা উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

তিনি আরো বলেন, আবারের নির্বাচন হবে আমাদের জন্য যুদ্ধের ময়দান। যতই মামলা হামলা করুক, ভয়ভীতি গুলি উপেক্ষা করে ভোটারদের সঙ্গে থেকে তাদের নিরাপত্তা দেব আমরা বিএনপির নেতাকর্মীরা। মানুষের ভোটের অধিকার আদায় করতে আমরা কেন্দ্রেই থাকবো। প্রয়োজনে জীবন যাবে তাও কেন্দ্রে এক বিন্দুও ছাড় দেব না।

About the author

SOFT PRO IT