বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জীবন কুমার সাহার মৃত্যুতে আরজু ভূঁইয়ার শোক ও সমবেদনা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এর বড় ভাই হোসিয়ারী ব্যবসায়ী জীবন কুমার সাহা এর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া গভীর শোক সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

তার মৃত্যুতে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, তার মৃত্যুতে আমরা গভীর শোক জানাচ্ছি। তিনি স্বর্গবাসী হোন এই কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, জীবন কুমার সাহা দীর্ঘদিন যাবৎ ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত ছিলেন। রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় শহরের গলাচিপা এলাকায় অবস্থিত তার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবং দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ মহাশ্মশান ঘাটে জীবন কুমার সাহার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

About the author

SOFT PRO IT