রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের দোয়া

জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪০তম  শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১লা জুন মঙ্গলবার বিকালে উপজেলার বেলদী মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মাহফুজুর রহমান হুমায়ুন, বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা আবু মো.মাসুম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম হোসেন প্রিন্স, মারুফ মোল্লা, নাহিদ বিন শরীফ, মো. সোহেল, তাসজিদ সীমান্ত, আরিফ বিল্লাহ সরকারি মুড়াপাড়া কলেজের সদস্য সচিব আকিব হাসান যুগ্ম আহ্বায়ক আ: রহিম, হিমেল মাহমুদ, মো. সজিব, আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম পাপ্পু, কাঞ্চন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শান্ত ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল মিয়াসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 June 2021

জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের দোয়া

www.narayanganjbarta24.com