রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারাব পৌরসভা যুবদলের দোয়া

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারাব পৌরসভা যুবদলের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারাব পৌরসভা যুবদলের উদ্যোগে আলোচনা সভা দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা জুন শুক্রবার এই রুপগঞ্জের তারাব পৌরসভা (দক্ষিণ রুপসী) তে এই দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও তারাব পৌরসভা যুবদলের আহবায়ক-আফজাল কবির এর সভাপতিত্বে এ সময়  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা যুবদল নেতা-কাজী আহাদ এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক সোলাইমান মিয়া, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক কুতুবুদ্দিন ভূইয়া, সদস্য আরিফুর রহমান আরিফ, আকতার হোসেন, জাকির হোসেন, মকবুল হোসেন, আবদুল্লাহ আল মামুন, মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 June 2021

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারাব পৌরসভা যুবদলের দোয়া

www.narayanganjbarta24.com