নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন : না.গঞ্জে হানিফ

জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন : না.গঞ্জে হানিফ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, এদেশে জিয়া পরিবার একটি অভিশপ্ত পরিবার। জিয়াউর রহমান ছিলেন মুক্তিযোদ্ধার আড়ালে পাকিস্তানের এজেন্ট। বিগত দিনে খালেদা জিয়া ও তারেক রহমান এদেশের বিরুদ্ধে কাজ করে প্রমাণ করেছে যে, তারা এদেশকে ধংস করতে চেয়েছিল। অতীতে তারা এদেশকে জঙ্গিবাদে রাষ্ট্রে পরিণত করেছিল। তাদের সময়ই এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটে।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে শহরের ডিআইটি এলাকায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুল হানিফ বিএনপি এর নেতাদের উদ্দেশ্যে বলেন, বিগত নির্বাচন থেকে আপনারা শিক্ষা নিয়েছেন। তাই দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে এসে দাঁড়ান, না হয় চুপ থাকেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির সামনে আর কোন পথ খোলা নেই। উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ না করাটা হবে বিএনপির জন্য আরেকটা ভুল। তিনি উপজেলা নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহবান জানান।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নাসিকের কাউন্সিলর মনোয়ারা বেগম, কবীর হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT