নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া

জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ৩১ই মে বৃহস্পতিবার বিকালে দেওভোগ মাদ্রাসাস্থ নুর মসজিদ এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন রোজেল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরাফাত হোসেন জিতু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাহিম আহমেদ, কাশিপুর ইউনিয়ন যুবদল নেতা আনিছ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মীর মকবুল হোসেন বাবলু, মীর মোখলেছ, উজ্জল, রাজু, কাউসার প্রমুখ।

অনুষ্ঠানে মিলাদ-মাহফিল শেষে শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 May 2018

জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের দোয়া

www.narayanganjbarta24.com