ধর্ম প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জিলহজের চাঁদ দেখা যায়নি, ১ আগস্ট ঈদ-উল আজহা

জিলহজের চাঁদ দেখা যায়নি, ১ আগস্ট ঈদ-উল আজহা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট )  : বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৪১ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে দেশে জিলহজ মাসের গণনা শুরু হবে। সে হিসাবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল আজহা আগামী ১লা আগস্ট রোজ শনিবার পালিত হবে । ২১ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়।

বৈঠকে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুযায়ী ২৩ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১ আগস্ট (শনিবার) উদযাপিত হবে পবিত্র ঈদ-উল আজহা।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে ২১ জুলাই মঙ্গলবার । তাই মধ্যপ্রাচ্যে আগামী বুধবার (২২ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে। আগামী ৩১ জুলাই (শুক্রবার) ঈদ-উল আজহা উদযাপন করা হবে।

উল্লেখ্য, এর আগে ২০ জুলাই সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মধ্যপ্রাচ্যে আগামী ২২ জুলাই বুধবার থেকে এ মাস শুরু হবে। সে হিসাবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর ১০ জিলহজ অর্থ্যাৎ আগামী ৩১ জুলাই মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে পবিত্র ঈদ-উল আযহা।

About the author

SOFT PRO IT