সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

জিন তাড়ানোর নামে শারীরিক নির্যাতন, তরুণীর মৃত্যু

জিন তাড়ানোর নামে শারীরিক নির্যাতন, তরুণীর মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে বুধবার (১৯ জুন)  রাতে জিন তাড়ানোর নামে শারীরিক নির্যাতনে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কবিরাজ দম্পতিকে আটক করেছে পুলিশ। নিহত শাহনাজ আক্তার শিখা রাজধানীর সাদ্দাম মার্কেট এলাকার শাহ আলমের মেয়ে। আটকরা হলো, কবিরাজ ফারুক হোসেন, তার স্ত্রী জেসমিন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান, কয়েক দিন ধরে শিখা শারীরিক সমস্যায় ভুগছিলেন। এ সমস্যার সমাধানে তার পরিবার ফারুক কবিরাজের সঙ্গে সাক্ষাৎ করে। ফারুক তাদের জানান শিখাকে জিনে ধরেছে। এরপর চিকিৎসার নামে হাত-পা বেঁধে তাকে শারীরিক নির্যাতন করে কবিরাজ দম্পতি। এতে অসুস্থ হয়ে মারা যান শিখা। এ ঘটনায় কবিরাজ দম্পতিকে আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT