রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জালাল হত্যা মামলার অন্যতম আসামী ইকবাল গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জালাল হত্যা মামলার অন্যতম আসামী সন্ত্রাসী ইকবালকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে ব্রাক্ষনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল ব্রাক্ষনগাঁও দেওয়ানবাড়ির নেয়ামত উল্লাহর ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই আনিছুর রহমান জানান, গত ৭ বছর আগে মাছিমপুর এলাকার জালাল মিয়ার বাড়ির সামনেই তাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী ইকবালসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। মামলা হওয়ার পর থেকে সে পলাতক রয়েছে। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইকবালকে গ্রেফতার করে। ইকবালের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ প্রায় হাফ ডজনের বেশী মামলা রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 September 2019

জালাল হত্যা মামলার অন্যতম আসামী ইকবাল গ্রেফতার

www.narayanganjbarta24.com