নারায়ণগঞ্জ ফতুল্লা বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জামাত বিএনপির বেইল হবে না : এমপি শামীম ওসমান

জামাত বিএনপির বেইল হবে না : এমপি শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিটপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ ( ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ) আসনের এমপি শামীম ওসমান বলেছেন, সবাই প্রস্তুত থাকেন। এই লড়াই আওয়ামীলীগের ক্ষমতায় যাওয়ার লড়াই না। এটা দেশ রক্ষা করার লড়াই। জয় আমাদের সুনিশ্চিত। যে যত খলা খেলুক। বিএনপির বেইল নাই, জামাত বিএনপির বেইল হবে না। ক্ষমতায় শেখ হাসিনাই যাবেন, প্রধানমন্ত্রী হবেন। রবিবার (৯ সেপ্টেম্বর)  বিকালে ফতুল্লা পাগলা এলাকাস্থ মেরি এন্ডারসনে  বি.আই.ডব্লিউ.টি.এ-এর স্টা ফ কোয়ার্টার (১০তলা বিশিষ্ট) ভবন উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা  বলেন।

এমপি শামীম ওসমান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- বিএনপির ভয়ে নাকি আওয়ামী লীগ ভীত। এটার আংশিক সত্য। কারণ বিএনপি সারাদেশে বোমাবাজি করে নিরীহ মানুষ হত্যা করেছে। ১৬ জুন আমাদের উপর বোমা হামলা  করেছেন। সে কারণেই আমরা আপনাদের ভয় পাই। আগামী নির্বাচনে আসলে এ ঘৃনার জবাব ব্যালটে দিবো। বিএনপি ও জামায়াতকে মোকাবেলা করতে আওয়ামী লীগের এত নেতার প্রয়োজন নাই। এই বিএনপি জামাতের জন্য শাহাজাহান ভাইয়ের নেতৃত্বে আমরা দুই চারজন থাকলেই চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো. আব্দুস সালাম, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবীবুর রহমান রিয়াদ প্রমুখ৷

About the author

SOFT PRO IT