সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

জাপা নেতা সুলতান খাঁনের মৃত্যুতে এমপি খোকার শোক

জাপা নেতা সুলতান খাঁনের মৃত্যুতে এমপি খোকার শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক হাজী সুলতান খাঁনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি।

শোক বার্তায় তিনি মরহুম হাজী সুলতান খাঁনের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক হাজী সুলতান খাঁন দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার ইন্তেকাল করেন। বাদ জুমআ কাঁচপুর মঞ্জুরখোলা ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

About the author

SOFT PRO IT