সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

জাপার চেয়ারম্যান ও মহাসচিবকে খোকার নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টির ফুলেল শুভেচ্ছা

জাপার চেয়ারম্যান ও মহাসচিবকে খোকার নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টির ফুলেল শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা।

রবিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা তাদেরকে এ শুভেচ্ছা জানান।

এসময় জাতীয় পার্টির নবনিযুক্ত সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মো. মুজিবুল হক চুন্নু এমপি এবং এ্যাড. সালমা ইসলাম এমপি পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 December 2019

জাপার চেয়ারম্যান ও মহাসচিবকে খোকার নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টির ফুলেল শুভেচ্ছা

www.narayanganjbarta24.com