বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় হিফজুল কুরান প্রতিযোগীতা-২০১৮ অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(বন্দর প্রতিনিধি): বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডশনের নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে বন্দও থানার উদ্যোগে ২২তম জাতীয় হিফজুল কুরান প্রতিযোগীতা-২০১৮ অনুষ্ঠিত। গত সোমবার বেলা ১২টার সময় বন্দও রুপালী আবাসিক এলাকায় আবস্থিত ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

রুপালী আবাসিক এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ মো: সাইদেও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জনাব হাফেজ মো: মওলানা মুহিউদ্দিন খান। মারকাযুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহাতামিম হাফেজ মওলানা মো: সাইফুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্জ মো: আরিফুর রহমান, সমাজ সেবক জেনারেল ম্যানেজার এম বি স্পিনিং মিলস, বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডশনের নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক হাফেজ মুহসিনুল কারীম, বন্দও থানার হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মওলানা নজরুল ইসলাম, বন্দও থানার হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাফেজ মওলানা মো: সাইফুল ইসলাম, মুফতি মো: বাইজীদ হোসেন, মুফতি ইব্রাহীম খলিল, মুফতি মুখতার হোসাইন উসমানী, আফসার উদ্দিন, উপদেষ্টা অত্র মাদরাসার মো: আলহাজ্জ মনির হোসেন, মওলানা মো: শহিদুল ইসলাম, হাফেজ মো: রহমতুল্লাহ, মওলানা মো: আমিনুল ইসলাম, মওলানা আল আমিন, তানবীরুল ইসলাম প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 January 2018

জাতীয় হিফজুল কুরান প্রতিযোগীতা-২০১৮ অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com