বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় যুব সংহতি বন্দর থানা আহবায়ক কমিটির আলোচনা সভা

জাতীয় যুব সংহতি বন্দর থানা আহবায়ক কমিটির আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলা আহŸায়ক সাইফুল ইসলাম বাহার বলেছেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমান ছিলেন জাতীয় পার্টির ইতিহাসে সফল নেতা। তিনি অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করেন নেই, মাটি ও মানুষের পাশে থেকে কাজ করতে ভালোবাসতেন। ২৯শে শুক্রবার জানুয়ারি বিকাল ৪ টায় নাসিক ২১ নং ওয়ার্ড বাবুপাড়া জাতীয় যুব সংহতি বন্দর থানা আহবায়ক কমিটির আলোচনা সভায় তিনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, যুব সংহতি হবে সারা বাংলাদেশের মডেল আগামী দিনের সকল যুবকদের প্রাণের সংগঠন হবে জাতীয় যুব সংহতি তাই বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমানের আদর্শ লালন করে নারায়ণগঞ্জ জেলা সর্ব স্তরের মানুষকে সেবা দিবো ইনশা-আল্লাহ।

আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতি আহবায়ক হাজী মো নোমান, সদস্য সচিব মাহমুদুল হাসান জনি। এছাড়াও অন্যান্যদেন মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুব সংহতি আহবায়ক আশরাফুল ইসলাম রোমান যুগ্ম আহবায়ক ফারুক হোসেন, আজাদ মিয়া, মোখলেছুর রহমান, পনির হোসেন, আসলাম মিয়া, জাহাঙ্গীর আলম, মেজবাহ উদ্দিন মিঠু,  খোকন, কামরুল ইসলাম তোতা সহ আরো অনেকে।

About the author

SOFT PRO IT