বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) :  জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি উপলক্ষে গতকাল সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা ও পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগী এবং পুষ্টি সম্বৃদ্ধ খাবার তৈরীর প্রতিযোগিদের পুরস্কার প্রদান করা হয়েছে।

বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মুহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও জুনিয়র কলসানটেন্ট গাজী জাহাঙ্গীর হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার সোহাগ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা. ফারুক আহাম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. নূর, কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম, ডা. ওমর খালিদ ফয়সাল, মেডিক্যাল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান ও বন্দর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হাজী মো. নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT