সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

জাতীয় পার্টি মনোনয়ন প্রার্থী লিয়াকত হোসেন খোকার মনোনয়ন জমা

জাতীয় পার্টি মনোনয়ন প্রার্থী লিয়াকত হোসেন খোকা‘র মনোনয়ন জমা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার  ) :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও ) আসনে  জাতীয় পার্টি মনোনয়ন প্রার্থী লিয়াকত হোসেন খোকা  মনোনয়ন পত্র জমা দিয়েছেন । ২৮ নভেম্বর বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাতে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

 নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও ) আসনে জাতীয় পার্টি  মনোনয়ন প্রার্থী লিয়াকত হোসেন খোকা মনোনয়নপত্র জমা প্রদানকালে সোনারগাঁয়ের জাতীয় পার্টি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং মোট ৮ জন ইউনিয়ন চেয়ারম্যান, ১জন পৌর মেয়র, ৮ জন কাউন্সিলর ১১২ জন মেম্বার, ৩৬ জন সাবেক মেম্বার সহ সোনারগাঁয়ের জনপ্রতিনিধি ফোরামের সকল নেতৃবৃন্দ্ররা নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁয়ের মহাজোট প্রার্থী হয়ে লিয়াকত হোসেন খোকাকে সমর্থন দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, তফসিলের পরে পুনরায় তফসিলের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২৮ নভেম্বর নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন দাখিলের শেষ সময়। আর আগামী ২ ডিসেম্বর প্রার্থী যাচাই বাছাই করা হবে। এবং ৮ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 November 2018

জাতীয় পার্টি মনোনয়ন প্রার্থী লিয়াকত হোসেন খোকার মনোনয়ন জমা

www.narayanganjbarta24.com