আড়াইহাজার রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন আড়াইহাজারের আলমগীর

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতিতে বিশেষ অবদান রাখায় এবার দলটির প্রেসিডিয়াম সদস্য হলেন আড়াইহাজারের আলমগীর সিকদার লোটন। বৃহম্পতিবার (৯ মে) দুপুরে পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদে স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি এর আগে একই সঙ্গে জাতীয় পার্টির ভাইস চেয়াম্যান ও যুবসংহতির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দল থেকে মনোনীত হয়ে ছিলেন। সংগঠনের প্রতি তার একোনিষ্ঠ দায়িত্ব ও কর্তব্য পালনের কারণে পুরুস্কার স্বরূপ তাকে দলটির প্রেসিডিয়াম সদস্য পদে রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 May 2019

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন আড়াইহাজারের আলমগীর

www.narayanganjbarta24.com