জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জর্দা নিয়ে হজ্বে গিয়ে পুলিশের হাতে আটক বাংলাদেশি

হাজিদের ‘ বিশেষ হজ ব্যাগ ’ দিচ্ছে সৌদি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : এবার জর্দা সঙ্গে থাকায় সৌদি আরবে পুলিশের হাতে আটক হয়েছেন একজন বাংলাদেশি হজ্ব যাত্রী। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই হজ্ব যাত্রীর নাম মো. আব্দুল হান্নান। তিনি নয়াপল্টনের মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের (হজ লাইসেন্স নং২৯৬) মাধ্যমে হজ্বে যান।

হজ্ব যাত্রীদের তামাক, জর্দা, গুল বা নেশাজাতীয় দ্রব্য বহন নিষিদ্ধ। এরই পরিপ্রেক্ষিতে ওই হজ্ব যাত্রীর এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার। ৩০ জুন বুধবার মডার্ন এয়ার ইন্টারন্যাশনালের মালিক ফাতেমা ফারহীন নিশা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে গত ২২ জুন মেহেরপুরের গাংনীর মো. মতিয়ার রহমান মদিনায় ভিক্ষা করতে গিয়ে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন। ঘটনা জানার পর বাংলাদেশ হজ্ব মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত ২৮ জুন মঙ্গলবার মো. আব্দুল হান্নান পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি যাওয়ার সময় পোটলা জর্দা এবং নেশাজাতীয় দ্রব্যসহ জেদ্দা বিমানবন্দরে সৌদি পুলিশের হাতে গ্রেফতার হন। পরে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

আব্দুল হান্নান গ্রেফতার হওয়ায় ওই বিমানের সব যাত্রীকে ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। যাতে অন্য হজ্ব যাত্রীরা অনেক কষ্ট পেয়েছেন এবং কার্যক্রমের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

হজ ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই জবাব দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়েছে।

About the author

SOFT PRO IT