রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জমি অধিগ্রহণের প্রতিবাদে রূপগঞ্জে কৃষকদের মানববন্ধন

জমি অধিগ্রহণের প্রতিবাদে রূপগঞ্জে কৃষকদের মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া মৌজার ৩০ বিঘা জমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের ২০১৭ (২০১৭ সালের ২১ নং আইন) এর ৪ ধারার অধীনে নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ রয়েছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের ঢাকা পুলিশ লাইন্স ফোর্সের ব্যারাক ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে। ২২শে ফেব্রæয়ারি মঙ্গলবার দুপুরে কেয়ারিয়া এলাকায় জলসিড়িঁ সড়কে জমির মালিকরা অধিক মূল্যেও জমি অধি গ্রহন বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাদশা মিয়া, মহিউদ্দিন, বকুলমিয়া, মিতালি আক্তার, হেলাল উদ্দিন, জালাল উদ্দিন, রূরুল হক, হাবিবুর রহমান, এটি এম মাহমুদ, মহিউদ্দিন, আব্দুর রউফ, আব্দুল কাইয়ূম, আজম মিয়া, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মসজিদের ইমাম সহ জমির মালিক ও এলাকাবাসী।

বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, অধিগ্রহণের জন্য প্রস্তাবিত ৩৫ একর ভুমি অধি গ্রহনের জন্য নোটিশ করা হয়েছে। পূর্বাচলের ২ নং সেক্টর সংলগ্ন সেনা আবাসনের জলসিড়িঁ ১শ ফিট সড়কের পাশে অধিক মূল্যের এ জমি ছাড়তে নারাজ জমি মালিকরা। প্রথমে সড়কের জন্য একোয়ার করেছেন। তাতে ও আমাদের জমি গেছে। এরপর বিভিন্ন আবাসন কোম্পানি বালি ফেলে জোর পূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা করেছেন। এখন আবার পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ জমি একোয়ার করতে নোটিশ করেছেন। আমরা এখন কোথায় যাবো ? বার বার এভাবে আমাদের জমি ছেড়ে দেয়ার নোটিশ করায় আমরা হতাশায় ভুগছি। পূর্বাচলের পাশে এমন অধিক মুল্যের জমি আমাদের শেষ সম্বল। আমরা কোনভাবেই এ জমি ছাড়বো না। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকবান্ধব। তিনি কৃষক রক্ষায় কাজ করেছেন। কেয়ারিয়ার শত শত কৃষকের আর জিতিনি শুনবেন আশা করি। স্থানীয় জমির মালিকদের শেষ সম্বল রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন।

About the author

SOFT PRO IT