রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জমিদার বাড়ি ও জামদানি পল্লী পরিদর্শনে ওআইসি প্রতিনিধিগন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪(রূপগঞ্জ প্রতিনিধি ):  অগ্রানাইজেশন অব দি ইসলামী কনফারেন্স (ও,আই,সি) ভুক্ত ২৯ টি দেশের টুরিজম মিনিষ্টার কনফারেন্স ইন টেকনিক্যাল টুর প্রতিনিধিগন রূপগঞ্জের নোয়াপাড়া জামদানী পল্লী ও মুড়াপাড়া জমিদার বাড়ি পরিদর্শন করেছেন। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত  ২৯টি রাষ্ট্রের ১২১ জন প্রতিনিধি নোয়াপাড়া জামদানী পল্লী ও মুড়াপাড়া জমিদার বাড়ি পরিদর্শন করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক নিখিল রনজন রয় জানান, অগ্রানাইজেশন অব দি ইসলামী কনফারেন্স (ও,আই,সি ) সম্মেলনের ১০তম সেকশনের বাংলাদেশকে ২০১৯ সাল পর্যন্ত পরিচালনা বোর্ডের চেয়াম্যানের দায়িত্ব দেয়া হয়। এ সম্মেলনে রাজধানী ঢাকাকে টুরিজম সিটি ও,আই,সি ঘোষনা করা হয়। এ সম্মেলেনে ৭ম দিনে টুরিজম মিনিষ্টার কনফারেন্স ইন টেকনিক্যাল টুর উপলক্ষে ১২১ জন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় এবং বাংলাদেশ টুরিজম বোর্ডের তত্বাবধায়নে এ টুরের আয়োজন করা হয়। সারা বিশে^ রুপগঞ্জের জামদানী পল্লীকে ওয়াল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় ও মুড়াপাড়া জমিদার বাড়িকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এ কারনে সৌদি আরব, ইরাক, ইরান, তুর্কি, আজার বাইজান, ইরাক, আফগানিস্থান, সেনেগাল, আলবেনিয়া, ফিলিস্থান, ন্ইাজেরিয়াসহ ২৯টি দেশের ১২১জন প্রতিনিধিগন রূপগঞ্জে সফরে আসে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারী বিমান পরিবহনও পর্যটন মন্ত্রী একে এম শাহজাহান কামাল, সচিব এস এম গোলাম ফারুক, পর্যটন কর্পোরেশন বোর্ডের চেয়ারম্যান আক্তারুজ্জামান খান কবির, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, , রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএন) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আবদুল্লাহ আল মাসুদ , তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন, তারাব পৌর সচিব তাজুল ইসলাম, বিসিকের এজিএম বদিউজ্জামান, কমিশনার আনোয়ার হোসেন, জামদানী তাঁতী ইসমাঈল হোসেন,বিল্লাল হোসেন প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 February 2018

জমিদার বাড়ি ও জামদানি পল্লী পরিদর্শনে ওআইসি প্রতিনিধিগন

www.narayanganjbarta24.com