নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

জনসমাগম রোধে দ্বিতীয় দিনের মতো সড়কে র‍্যাব

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দ্বিতীয় দিনের মতো জনসমাগম ঠেকাতে মাঠে নেমেছে র‌্যাব-১১। শুক্রবার (২০ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও শিমরাইল এলাকায় অবস্থান নিয়ে একসঙ্গে চলাফেরা এবং কাজ ছাড়া বাড়ির বাইরে বের না হতে অনুরোধ করে মাইকিং করা হয়।

র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে জনসমাগম যেন হতে দেওয়া না হয় সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা রয়েছে। আমরা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কেন্দ্রীয় নির্দেশনা মেনে বেশি মানুষ যেন একসঙ্গে না হয় সে বিষয়ে সচেতন করতে মাঠে রয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষকে কোনো কাজ ছাড়া বাইরে না থাকতে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা মনে করি নারায়ণগঞ্জবাসী সচেতন এবং তারা এ নির্দেশনা মেনে চলবেন।

এসময় র‍্যাব-১১ এর সহকারী পুলিশ নাজমুল হাসানসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 March 2020

জনসমাগম রোধে দ্বিতীয় দিনের মতো সড়কে র‍্যাব

www.narayanganjbarta24.com