নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জনবান্ধব নগরী গড়তে মেয়র আইভীর গুরুত্বারোপ

জনবান্ধব নগরী গড়তে মেয়র আইভীর গুরুত্বারোপ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ নগরীর পরিবহন সম্পর্কিত বিদ্যমান সমস্যাসমূহ সমাধানে টেকসই, জনবান্ধব ও স্মার্ট নগরী বিনির্মাণে সমন্বিত পরিবহন মহাপরিকল্পনার গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় নগরভবনের সভাকক্ষে নগরীর জন্য সমন্বিত পরিবহন মহাপরিকল্পনার অগ্রগতি সভায় এই গুরুত্বারোপ করেন।

মেয়রের সভাপতিত্ব সভা সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। এরপরে পরামর্শক প্রতিষ্ঠানের টিম লিডার ড. মো. মাহবুবুল বারী নারায়ণগঞ্জ নগরীর বহুমুখী পরিবহন সম্পর্কিত বিদ্যমান সমস্যাসমূহ এবং তা সমাধানে করনীয় বিষয়ক বিস্তারিত উপস্থাপন করেন। উপস্থাপনার শেষ পর্যায়ে তিনি প্রকল্পের বর্তমান অগ্রগতিও তুলে ধরেন।

উপস্থাপনার পরবর্তীতে সভায় উপস্থিত বিভিন্ন অংশীজন উক্ত পরিকল্পনার উপর তাঁদের মতামত এবং পরামর্শ দেন।

সভায় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

About the author

SOFT PRO IT